আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কারবালা প্রদেশের ‘তুওয়ারিজ’ নামক প্রবেশ দ্বারের সামনে ঘটানো এ বোমার বিস্ফোরণে অন্তত ১৮ জন হতাহত হয়েছেন।
বিস্ফোরণের সাথে সাথেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে হাসপাতালে ও শহীদদের লাশ মর্গে প্রেরণ করেছেন।
এরপূর্বে কিছু কিছু সূত্র জানিয়েছিল যে, কারবালায় বড় ধরনের কোন বিস্ফোরণের ঘটনা ঘটেনি তবে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। যাতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণটি ‘তুওয়াইরিজ’-এ ঘটেছিল বলে উল্লেখ করা হয়।
সৈয়দ আম্মার হাকিমে’র নেতৃত্বাধীন “আল-মাওয়াতেন’ জোটের সদস্য ‘হাবিব আত-তারফি’, কারবালায় চালানো এ হামলার জন্য আইএসআইএলকে দায়ী করেছেন। তার ভাষ্যমতে উপর্যপুরি পরাজয়ের প্রতিশোধ নিতে কারবালায় এ হামলা চালিয়েছে আইএসআইএল। পাশাপাশি নিজেদের পরাজয়কে ঢাকতে এ হামলা চালিয়েছে তারা।
সন্ত্রাসীদের এ ধরনের হামলার সুযোগ যাতে আর না পায় সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানান আত-তারফি।
এদিকে ব্যাবিলন প্রদেশে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ১৪ জন হতাহত হয়েছে। এছাড়া বসরা শহরে এক গাড়ী বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।#
কারবালায় গাড়ী বোমা বিস্ফোরণ ; ১৮ জন হতাহত
কারবালায় গাড়ী বোমা বিস্ফোরণের ঘ্টনায় আহলে বাইত (আ.) এর বেশ কয়েকজন অনুসারী শহীদ ও আহত হয়েছেন।